কৃষ্ণ কল্যাণীর কার্যালয়ে ঢেকে দেওয়া হল সাংসদ দেবশ্রীর ছবি
দি নিউজ লায়নঃ জেলা নেতৃত্বের সঙ্গে বিরোধের পর এবারে বিধায়কের দলীয় কার্যালয়ে দলীয় সাংসদের ছবি ঢেকে দেওয়া হল। ভাজপার সাংসদ-বিধায়ক দ্বৈরথ প্রকাশ্যে এলো রায়গঞ্জে। ইতিপূর্বেই জেলা নেতৃত্বের সঙ্গে বিরোধ প্রকাশ্যে আনেন বিধায়ক কৃষ্ণ কল্যানী নিজেই। এরপর সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর ছবি ঢেকে দেওয়ায় সাংসদ-বিধায়ক দ্বন্দ আবারো প্রকাশ্যে এলো। বুধবার রায়গঞ্জের সুপার মার্কেট সংলগ্ন এলাকায় বিধায়ক কৃষ্ণ কল্যানীর দলীয় কার্য্যালয়ের বাইরের গেট ও সামনের পোস্টারে থাকা রায়গঞ্জের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীর মুখের ছবি সাদা কাগজে ঢেকে দেওয়া হয়েছে।
এদিকে দিন কয়েক আগেই জেলা নেতৃত্বের সঙ্গে না থাকার কথা বলে জেলা বিজেপির সমস্ত কর্মসুচী থেকে বিরত থাকার ঘোষনা করেছেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী। শুধু তাইই নয়, নির্বাচনের পর থেকেই সাংসদ ও জেলা নেতৃত্বের সঙ্গে বিধায়কের দুরত্ব নিয়ে জল্পনা ছিলই। পরপর বেশ কয়েকটি কর্মসুচীতেও দেখা মিলছিল না জেলার দুই বিজেপি বিধায়কের।
কিন্তু শেষ পর্যন্ত গত সপ্তাহে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় তৃণমূলে যোগ দেন। আর তারপরের দিনই, জেলা নেতৃত্বের বিরুদ্ধে সুর চড়ান জেলার একমাত্র বিজেপি বিধায়ক রায়গঞ্জের কৃষ্ণ কল্যানী। জেলা মহিলা তৃণমুল সভানেত্রী চৈতালী ঘোষ বলেন, "নয়ে নয় আর বেশি দেরি নয় বলেই আমাদের ধারনা। যদিও কারোর যোগদান নিয়ে রাজ্য নেতৃত্বই সিদ্ধান্ত নেবেন। আসলে এরাজ্যে বিজেপিতে থেকে মানুষের কাজ করা যায় না সেটা বুঝে গেছে বিজেপির সাংসদ-বিধায়কেরা। আর রায়গঞ্জের সাংসদের দেখা পাওয়া যায় না। সেই আক্রোশেরই হয়ত বহিঃপ্রকাশ।"

Post a Comment